ফাতেহ ডেস্ক:
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়।
লিবিয়ার সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।
গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরো ১১ জন বাংলাদেশি।
-এ
The post লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার হোতা ড্রোন হামলায় নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/
No comments:
Post a Comment