Monday, June 8, 2020

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৯ জন

ফাতেহ ডেস্ক:

তরুণদের কোনো সংগঠনে যোগ দেয়া থেকে বিরত রাখতেই এই অভিযান। গত ২৪ ঘণ্টায় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযান ৯ জন নিহত হয়েছে।

দেশটির নিরাপত্তাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে সোপিয়ান জেলার পিনজোরা এলাকায় অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধে চারজন নিহত হন। শুরুতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল লোক। এরপর পাল্টা গুলি চালালে মৃত্যু হয় তাদের। তবে তাদের পরিচয় জানায়নি নিরপত্তাবাহিনী।

এর আগে, রবিবার সোপিয়ানের রেবান এলাকায় ৬ ঘণ্টাব্যাপী চলা অভিযানে নিহত হয় পাঁচ জন। নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের কমান্ডার ফারুক আসাদও রয়েছেন বলে জানানো হয়। ভারতে তরুণদের সংগঠনে যোগ দেয়া থেকে বিরত রাখতে এই অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ।

-এ

The post ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৯ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be/

No comments:

Post a Comment