ফাতেহ ডেস্ক:
দখলকৃত পশ্চিম তীর এবং কৌশলগত ও উর্বর জর্ডান উপত্যকায় ইসরায়েলের ইহুদিদের বসতি স্থাপনের পরিকল্পনার কঠোর নিন্দা জানাল ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
গতকাল বুধবার (১০ জুন) ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে এ নিন্দা জানানো হয়।
ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ দুঃসময়ে প্যালেস্টাইনের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ও সংহতি প্রকাশ করেন। এ সমস্যার দ্বিরাষ্ট্র ভিত্তিক বাস্তবসম্মত টেকসই সমাধানের বিষয়ে ওআইসির সব রাষ্ট্রকে একই সুরে বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা বলার আহ্বান জানালেন ড. মোমেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে প্যালেস্টাইন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ, চতুর্থ রোডম্যাপের সময়োপযোগী বাস্তবায়ন মূল ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দ্বি-রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে গঠিত প্যালেস্টাইন রাষ্ট্র এবং ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুসরণ করে পূর্ব জেরুজালেমের রাজধানী প্রতিষ্ঠার মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে যাবে।
এ সময় করোনা মোকাবিলায় করণীয় নির্ধারণ, করোনায় বিপর্যস্ত অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন ও জীবিকা রক্ষার বিষয়টি আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ কাউন্সিল আহ্বান করার প্রস্তাব করা হয়েছে।
ওআইসির নির্বাহী কমিটির সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, সৌদিআরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, এবং নাইজার। ১৪তম ইসলামী সম্মেলনের সভাপতি সৌদি আরবের সভাপতিত্বে নির্বাহী কমিটির ৬ টি দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধি এবং ওআইসির মহাসচিব এ সম্মেলনে অংশ নেন।
-এ
The post ইসরায়েলের ইহুদি বসতি পরিকল্পনায় ওআইসির নিন্দা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/
No comments:
Post a Comment