ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে সোমবার নমুনা পরীক্ষা করে তার রিপোর্ট পজিটিভ আসে।
জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রণজিৎ রায়ের নমুনা যশোর শহরের বাসভবন থেকে সোমবার সকালে সংগ্রহ করা হয়। একই সময় তার পরিবারের আরো সাত সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়। যবিপ্রবি জেনোম সেন্টারে পরীক্ষার পর রাতে ফলাফলে দেখা যায়, এমপি রণজিত করোনা ভাইরাসে আক্রান্ত।
করোনা আক্রান্ত এই সংসদ সদস্যকে সোমবার রাতে যশোর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
-এ
The post করোনায় আক্রান্ত যশোরের এমপি রণজিত রায় appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f/
No comments:
Post a Comment