Tuesday, June 2, 2020

গ্রীসের রাজধানী এথেন্সে কোনো মসজিদ নেই, তারা সব ধ্বংস করে দিয়েছে: এরদোগান

ফাতেহ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলছেন, গ্রীসের রাজধানী এথেন্সে কোনো মসজিদ নেই। যা ছিলো তার সব ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা মুসলমানরা ইস্তাম্বুলে কিন্তু তা করিনি। রোববার ইস্তাম্বুল বিজয়ের ৫৬৭তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, সেখানে আমাদের তৈরি করা বিভিন্ন মসজিদ ও স্থাপনা ছিল। যা আমাদের কয়েক শতাব্দি আগে ছেড়ে আসতে হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তারা সেসব ধ্বংস করে ফেলেছে।

তিনি বলেন, মেহমেত দ্য কনকুইরার নামে খ্যাত সুলতান মেহমাত হান যখন ইস্তানবুলে শাসন করতে আসলেন তখন তাকে কেউ শত্রু হিসেবে গণ্য করেনি। তাকে সবাই প্রত্যাশিত শাসক হিসেবেই গ্রহণ করেছিলেন। আমাদের পূর্বসূরীরা শুধু ভূখণ্ড দখলকেই সবকিছু মনে করেনি। মানুষের মনে আলাদা স্থান তৈরি করে নেয়াকেও প্রাধান্য দিয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের রেখে যাওয়া বিরাট সাম্রাজ্য রক্ষা করতে পারিনি। তবে একটি বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে দেখা জরুরি। আমাদের পূর্বসূরীরা যেখানে নিজের শাসন কায়েম করেছেন সেখানেই বিভিন্ন প্রতিকৃতি ও মসজিদ স্থাপন করেছেন। সে সময় তারা সেসব অঞ্চলে থাকা অন্যদের ধর্মীয় উপাসনালয় ও স্থাপনা ধ্বংস করেননি। এটিই তাদের উদারতার প্রমাণ দেয়।

-এ

The post গ্রীসের রাজধানী এথেন্সে কোনো মসজিদ নেই, তারা সব ধ্বংস করে দিয়েছে: এরদোগান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%a5%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87/

No comments:

Post a Comment