Monday, June 15, 2020

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে কুর্দি গেরিলাদের অবস্থান লক্ষ্য করে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি মন্ত্রণালয় এক টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছে।

টুইটার পোস্টে বলা হয়েছে, ‘অপারেশন ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে। ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে তুর্কি বিমানগুলো ওড়ে এবং উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়।

উল্লেখ্য, তুরস্কের সামরিক বাহিনী নিয়মিতই দেশের ভেতরে ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলে গণ্য করে এবং ১৯৮৪ সাল থেকে এ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে।

The post ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6/

No comments:

Post a Comment