Wednesday, June 17, 2020

পোস্ট অফিসের সিঁড়ি থেকে ২ কিশোরীর মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি পোস্ট অফিসের পেছন থেকে সোনিয়া ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের বয়স আনুমানিক ১৩-১৪ বছর বলে জানিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

এএসপি আরও বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

-এ

The post পোস্ট অফিসের সিঁড়ি থেকে ২ কিশোরীর মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8/

No comments:

Post a Comment