Sunday, December 6, 2020

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার মৃত্যু

ফাতেহ ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আরো ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৬ লাখ ২০ হাজারের বেশি। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ কোটি ৬৮ লাখ। আর এ পর্যন্ত প্রাণহানি ১৫ লাখ ৩৩ হাজারের বেশি। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ মানুষ।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে দেশটি। গত কয়েকদিনের মতো শনিবারও শনাক্ত ২ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ রোধে রোববার থেকে ক্যালিফোর্নিয়ার দুটি অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছে ৩৬ হাজার, আর মৃত্যু ৪৮০ জনের। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মত দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে তুরস্কও। ২৫ নভেম্বর থেকে দেশটিতে প্রতিদিনই শনাক্তের রেকর্ড হচ্ছে।

The post বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9/

No comments:

Post a Comment