আন্তর্জাতিক ডেস্ক:
পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া এবং সহিংসতার সাথে সংযুক্ত কন্টেনগুলোর “ক্লিন আপের” অংশ হিসেবে চীন অ্যাপ স্টোর থেকে ১০৫ টি অ্যাপ সরিয়ে নিয়েছে। নিষিদ্ধ অ্যাপ্লিকেশনসগুলোর বেশিরভাগই চীনা।
চীনের সাইবারস্পেস প্রশাসনের মতে, সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেশের তিনটি সাইবার আইনের মধ্যে একটি অমান্য করেছে। যদিও সে সম্পর্কে বিস্তারিত জানায়নি চীনা কর্তৃপক্ষ।
বেইজিংয়ের সর্বশেষ ক্র্যাকডাউনের বেশিরভাগ অ্যাপ্লিকেশনসই স্থানীয়। এই নিষেধাজ্ঞা কেবলমাত্র জনসাধারণের জন্য “আপত্তিকর বলে বিবেচ্য” কন্টেনগুলোর জন্যই প্রযোজ্য বলে জানায় চীনা কর্তৃপক্ষ ।
The post চীনে পর্নোগ্রাফিসহ বিভিন্ন অভিযোগে ১০৫ অ্যাপ নিষিদ্ধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8/
No comments:
Post a Comment