Tuesday, December 22, 2020

সন্ধ্যায় ঢাকায় পা রাখছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দুই দিনের সফরে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পা রাখছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে সন্ধ্যায় ঢাকায় আসবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এ সফরে মেভলুত চাভুসোগ্লু আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় দেশটির নতুন দূতাবাস ভবন উদ্বোধন করবেন। এ ছাড়া ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ মিশনের ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দেশটি সফর করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আব্দুল মোমেন। তার সেই আমন্ত্রণেই আজ ঢাকায় আসছেন কাভুসোগ্লু।

The post সন্ধ্যায় ঢাকায় পা রাখছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/

No comments:

Post a Comment