আন্তর্জতিক ডেস্ক:
ইন্দোনেশিয়া ইহুদীবাদী ইজরাইলকে কিছুতেই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানান। খবর জাকার্তা পোস্টের।
ইন্দোনেশিয়া খুব শিগগিরই ইজরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জেরুজালেম পোস্টসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম যে খবর প্রকাশ করেছে তা নাকচ করে এই বিবৃতি দেয়া হয়।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইজরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই ইসরাইলের সঙ্গে যোগাযোগ করেনি। ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার যে পররাষ্ট্র নীতি রয়েছে তা মূলত দেশের সংবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।
ইজরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট অজ্ঞাত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে বলেছে, ওমান এবং ইন্দোনেশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইজরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। এরপর ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়া দেশটির অবস্থান পরিস্কার করেন।
The post ইন্দোনেশিয়া ইজরাইলকে কিছুতেই স্বীকৃতি দেবে না appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b/
No comments:
Post a Comment