ফাতেহ ডেস্ক:
প্রথম ধামে নারী-পুরুষ, শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে নারী-পুরুষ, শিশুসহ ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এদের মধ্যে মধ্যে শিশু রয়েছে ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন। শুক্রবার দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে ভাসানচরে পৌঁছায়।
এর আগে কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয় ৭টি জাহাজ।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, ভাসানচরে আসা সব রোহিঙ্গার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তারপর ওয়ারহাউসে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭, ৮, ৯, ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হবে। আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের রান্না করে খাওয়ানো হবে। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ইতোমধ্যে ভাসানচরে অবস্থান করছে।
গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১ হাজার ১৯টি মালপত্রের লাগেজ ভাসানচরে পৌঁছে দেয়া হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, রোহিঙ্গাদের জরুরি চিকিৎসা দেয়ার জন্য মেডিকেল টিম ও পর্যাপ্ত ওষুধ মজুদ ও চিকিৎসা কর্মী রয়েছে।
The post প্রথম ধাপে ভাসানচরে গেল ১৬৪২ রোহিঙ্গা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%a7/
No comments:
Post a Comment