ফাতেহ ডেস্ক:
ফিলিস্তিনের কাছ থেকে আটকে রাখা ১০০ কোটি ডলারের বেশি ফেরত দিয়েছে ইজরায়েল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) ফিলিস্তিনের এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে অর্থ পাওয়ার এই খবর নিশ্চিত করেছেন এএফপি।
এক টুইট বার্তায় ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ারস মন্ত্রী হুসাইন আল-শেখ লেখেন, ইজরায়েল সরকার সব ধরনের আর্থিক পাওনা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। ইজরায়েলি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ বিলিয়ন এবং ৭৬৮ মিলিয়ন শেকেল। এ অর্থ মূলত শুল্ক করসহ বিভিন্ন কর থেকে প্রাপ্ত, যা ইসরায়েল ফিলিস্তিনের পক্ষ থেকে সংগ্রহ করেছিল।
এর আগে মে মাসে ইজরায়েলের সঙ্গে সমন্বয় বন্ধ করে দেয় ফিলিস্তিন। যাকে পশ্চিম তীরের অংশগুলো ইজরায়েলের দখলে নেয়ার প্রক্রিয়ার প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছিলেন পিএ নেতা মাহমুদ আব্বাস।
এরপর আগস্টে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিনিময়ে বর্ধিতকরণের পরিকল্পনা স্থগিত করে ইজরায়েল। দুই পক্ষের মাঝে সম্পর্ক পুনরায় জোড়া লাগার এক সপ্তাহের মাঝে এ পদক্ষেপ নিয়েছে ইজরায়েল।
The post ফিলিস্তিনের শতকোটি ডলার ফেরত দিলো ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment