Friday, December 11, 2020

ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন করার প্রতিশ্রুতি ব্যক্ত করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রেখে ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে স্বাধীন করার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া এক বিবৃতিতে সংগঠনের নেতা মাহের সালাহ এ অঙ্গীকার ব্যক্ত করেন। খবর পার্সটুডে।

বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মপরিচয়, মর্যাদা এবং নিজস্ব ভূখণ্ডের কথা উল্লেখ করে বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কোনো রকমের দখলদারিত্ব গ্রহণযোগ্য হতে পারে না। ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার জন্য এ পর্যন্ত বহু মানুষ আত্মত্যাগ করেছেন এবং ইহুদিবাদী ইজরাইল সরকারকে এ বার্তা দেয়া হয়েছে যে, তারা তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কখনো আপোস করবে না।’

মাহের সালাহ বলেন, ‘৩৩ বছর আগে আল্লাহর রহমতে আমাদের জনগণ প্রথম ইন্তিফাদায় অংশ নিয়েছিলেন এবং হামাসের জন্ম হয়েছিল। বর্তমান সময়ে ফিলিস্তিনের জনগণ আবার ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে শামিল হয়েছে এবং একবিংশ শতাব্দীর প্রথম দিকেই তারা ইজরাইলের বিরুদ্ধে জেগে উঠেছে।’

The post ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন করার প্রতিশ্রুতি ব্যক্ত করল হামাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80/

No comments:

Post a Comment