ফাতেহ ডেস্ক:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। আজ দুপুর ১ ঘটিকায় তিনি ইন্তিকাল করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন ওলামায়ে কেরামের নেতৃত্বের একজন শীর্ষ আলেমে দ্বীন। তিনি দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত ছিলেন। আজ তিনি রফিকে আলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন।
তিনি আরো বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমি তৈরি করে গেছেন হুসাইন আহমদ মাদানি রহ. এর ফুয়ুজ ও বরকতের ধারা! তিনি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে, আমি সবার কাছে এই প্রত্যাশা করি। আজ এই বিদগ্ধ মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এদিকে, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান তার ইন্তেকালের খবর পেয়ে আজ যাত্রাবাড়ি মাদরাসায় মরহুমের মাগফিরাত কামনায় মাদরাসায় কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেন এবং সারাদেশের সকল মাদরাসা ও মসজিদে মরহুম হযরতের মাগফিরাতের জন্য দোয়া ও কোরআন খতমের অনুরোধ করেন।
The post হেফাজত মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be/
No comments:
Post a Comment