Monday, December 21, 2020

সৌদি আরবেও ক্রিসমাস সামগ্রী বিক্রি শুরু হয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবেও এখন ক্রিসমাস সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের বড়দিন পালিত হবে। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্য বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়, বিরল ঘটনা! খবর আল-আরাবি ডটকম।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিন কল্পনাই করিনি, সৌদিতে এটি দেখতে পাব। আমি বিস্মিত!

তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। স্থানীয় এক দোকানের ব্যবস্থাপক ওমর জানান, এখন সময় বদলে গেছে। বিভিন্ন দোকানে শুধু ক্রিসমাস সামগ্রীই নয়, হ্যালোইনের পোশাকও বিক্রি হচ্ছে।

The post সৌদি আরবেও ক্রিসমাস সামগ্রী বিক্রি শুরু হয়েছে! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97/

No comments:

Post a Comment