Tuesday, December 1, 2020

সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে সাবেব ইউপি চেয়ারম্যান নিহত

ফাতেহ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (নুরু মন্ডল) মোটরসাইকেল যোগে আন্ধারীঝাড় পৌছলে একটি ট্রলির সাথে মোটরসাই‌কেল সংঘ‌র্ষ ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টায় কুড়িগ্রামের কাঠালবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রলিটি আটক করেছে।

The post সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীতে সাবেব ইউপি চেয়ারম্যান নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b0%e0%a7%81%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment