ফাতেহ ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের আরো চারযাত্রী। সকালে উপজেলার পুরানাপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নয় ঘন্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।
বাকী চারজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসক।
The post জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0/
No comments:
Post a Comment