Saturday, December 19, 2020

ভারতে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিল করা হোক: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিলের আহ্বান জানিয়েছেন বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা সাক্ষী মহারাজ এমপি। শুক্রবার তিনি উত্তর প্রদেশের বাগপতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।

সাক্ষী মহারাজ এদিন ভারতীয় মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা অবিলম্বে বিলুপ্ত করাসহ সংখ্যালঘু হিসেবে পাওয়া সমস্ত সুবিধা বাতিলেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে পাকিস্তানের জনসংখ্যার চেয়ে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি। ভারতে মুসলিমদের জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছেছে, এটি উদ্বেগের বিষয়।’

বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি বলেন, দেশে জমি কমছে এবং জনসংখ্যা বাড়ছে। সুপ্রিম কোর্টও এ সম্পর্কে বলেছে। এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য শিগগিরি আইন তৈরি করা উচিত।

সাক্ষী মহারাজ এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি কথিত ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে মন্তব্যে বলেছেন, ভালোবাসা খুব ভাল শব্দ। প্রেম বিবাহের ঐতিহ্য আগে থেকেই চলে আসছে। এতে কারও কোনও আপত্তি নেই। কিন্তু তাতে জিহাদ যুক্ত হলে তা বিষাক্ত হয়ে যায়। তাঁর দাবি, লাভ জিহাদের মধ্য দিয়ে হিন্দু মেয়েদের মুসলিম তরুণরা মিথ্যা পরিচয়ে ফাঁসিয়ে বিয়ে করে। ভালোবাসার বিয়ে ৯৯ শতাংশ সফল হলেও লাভ জিহাদ ৯৯ শতাংশ ব্যর্থ হয় বলেও সাক্ষী মহারাজ এমপি মন্তব্য করেন।

The post ভারতে মুসলিমদের ‘সংখ্যালঘু’ মর্যাদা বাতিল করা হোক: বিজেপি নেতা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/

No comments:

Post a Comment