Saturday, December 12, 2020

‘সরকারি কর্মচারীদের রাস্তায় নামাবেন না’

ফাতেহ ডেস্ক:

প্রতিবাদ সমাবেশ করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ নয় উল্লেখ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেছেন, আমাদের রাস্তায় নামাবেন না, এটি আমাদের কাজ নয়। আমাদের অফিসে, কর্মে, মাঠে ময়দানে থাকার কথা, সংবিধান আমাদের সেই দায়িত্ব দিয়েছে।

শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করে।

এতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা ও ভাঙার দুুঃসাহসের বিরুদ্ধে ‘বার্তা দিতে দাঁড়িয়েছি’ বলে মন্তব্য করেন এ বি এম আজাদ। দুভার্গ্যবশত হলেও রাস্তায় নামতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা রাস্তায় নামলে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয়াদের অস্তিত্ব থাকবে না।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সত্তার দুটি নাম মাত্র মন্তব্য করে এ বি এম আজাদ বলেন, এ জন্যই বঙ্গবন্ধুর ওপর আঘাত এলে বুঝতে হবে তা বাংলাদেশের ওপর আঘাত। এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর, সংবিধানের ওপর আঘাত। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত, গভীর ষড়যন্ত্রের একটি নমুনা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে সিএমপি কমিশনার, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, মহানগর দায়রা জজ আদালতের বিচারক, জেলা দায়রা জজ আদালতের বিচারক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

The post ‘সরকারি কর্মচারীদের রাস্তায় নামাবেন না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/

No comments:

Post a Comment