ফাতেহ ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তারা করোনার টিকার বিষয়ে ফাইজার ও বায়োএনটেকের কাছ থেকে তথ্য পেয়েছে। এ টিকা জরুরি ব্যবহারে সম্ভাব্য তালিকাভুক্তির জন্য তারা প্রাপ্ত তথ্য পর্যালোচনা করছে।
গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
গতকাল যুক্তরাজ্য ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। তারাই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিল।
The post ফাইজারের টিকা বিবেচনা করে দেখছে ডব্লিউএইচও appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment