ফাতেহ ডেস্ক:
ভারতে বিজেপি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক মুসলিম ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে। এরই অংশ হিসেবে এবার দেশটির আসাম রাজ্যে বন্ধ হতে যাচ্ছে সরকার পরিচালিত সব মাদ্রাসা। সেইসঙ্গে সংস্কৃত স্কুলও (টোল) বন্ধ করার কথা বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আসাম রাজ্য সরকার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। আসছে বিধানসভার শীতকালীন অধিবেশনে তা উত্থাপন করা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আসাম সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি এ তথ্য জানিয়েছেন।
আসামের রাজধানী গৌহাটিতে রোববার সাংবাদিকদের পাটোওয়ারি বলেন, মাদ্রাসা ও সংস্কৃত স্কুল সম্পর্কিত যে আইন বিদ্যমান আছে, তা বাতিল করা হবে। বিধানসভার আগামী শীতকালীন অধিবেশনে এ বিষয়ে একটি বিল উঠানো হবে। শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর।
তিনি জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত অক্টোবরে আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা জানান, রাজ্যে সরকার পরিচালিত মোট ৬১০টি মাদ্রাসা আছে। এগুলোর পেছনে সরকারের বছরে ২০০ কোটি রুপি ব্যয় হয়।
তিনি আরো জানান, মাদ্রাসাগুলোকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। শিক্ষার্থীদের নতুন করে সেখানে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হবে।
অন্যদিকে, ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃত স্কুলগুলোকে শিক্ষা ও গবেষণার কেন্দ্রে রূপান্তর করা হবে বলেও ওই সময় জানান হিমন্ত বিশ্ব সরমা।
The post আসামে ‘বন্ধ হচ্ছে’ মাদরাসা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be/
No comments:
Post a Comment