ফাতেহ ডেস্ক:
ভারতে রক্ষিত পবিত্র কোরআন শরীফের প্রাচীন দুটি কপির মধ্যে একটি মাইজভাণ্ডার দরবারে উপহার দিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিন
সোমবার বিকালে মাইজভাণ্ডার সফরকালে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর হাতে তিনি কপিটি তুলে দেন।
ভারতীয় হাইকমিশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইসলাম প্রচারকালে সুফি দরবেশদের মাধ্যমে আনা পবিত্র কোরআন শরীফের দুটি প্রাচীন কপি ভারতের কাছে ছিল। এই দুটি কপির একটি মাইজভাণ্ডার দরবারে উপহার দেওয়া হয়।
কোরান শরীফ উপহার দেওয়ায় ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান এমপি নজিবুল বশর। এর আগে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ।
The post মাইজভাণ্ডার দরবারে কোরআনের প্রাচীন কপি দিলেন ভারতীয় হাইকমিশনার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8/
No comments:
Post a Comment