আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু’ শনিবার গাজায় এক বক্তব্যে একথা বলেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা’ জানিয়েছে।
তিনি বলেন, কুদস দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের এতদিনের সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।
আল-কানু তার বক্তব্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি উপশহর নির্মাণ, বায়তুল মুকাদ্দাস শহরে বসবাসরত ইহুদিবাদীদেরকে ইসরাইলের নাগরিকত্ব প্রদান, মসজিদুল আকসায় ইহুদিবাদীদের আগ্রাসন এবং তেল আবিবের সঙ্গে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ঘনিষ্ঠতার সমালোচনা করেন।
The post ‘ইজরাইলের সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/
No comments:
Post a Comment