আন্তর্জতিক ডেস্ক:
এবার ফাইজারের টিকা অনুমোদন দিল সৌদি আরব। মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে এই অনুমতি দিল তারা।
বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, `সৌদি আরবে ফাইজার–বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্যদফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।’
তবে কবে থেকে দেশের সাধারণ নাগরিককে করোনার এই ভ্যাকসিনটি দেওয়া হবে তা জানানো হয়নি ওই বিবৃতিতে।
The post ফাইজারের টিকা অনুমোদন দিল সৌদি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf/
No comments:
Post a Comment