Wednesday, December 9, 2020

সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত পাকিস্তানের বিরোধীদলের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে ১১ দলের সমন্বয়ে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে। খবর পার্সটুডে।

১১ দলীয় জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো প্রভাবশালী বৃহৎ রাজনৈতিক দল।

পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি ১১ দলীয় বিরোধী জোট সংসদ থেকে পদত্যাগ করে তাহলে পাকিস্তান বড় রকমের রাজনৈতিক সংকটে পড়বে।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই দল ২০১৮ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং এটিই এই দলের প্রথমবারের মতো ক্ষমতায় বসা। ইমরান খান বলছেন, বড় দুই রাজনৈতিক দল তাকে ক্ষমতাচ্যুত করতে চায় কারণ তাদের দুর্নীতির ব্যাপারে তিনি কোনো ছাড় দিচ্ছেন না।

The post সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত পাকিস্তানের বিরোধীদলের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf/

No comments:

Post a Comment