Sunday, December 6, 2020

ইরানের পরমাণু কর্মসূচিতে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি

ফাতেহ ডেস্ক:

ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারে, সেজন্য দেশটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। তেহরান যাতে মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে সে ব্যবস্থা করার কথাও বলেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এ সব কথা বলেছেন। ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন বলে খবর দিয়েছে পার্সটুডে।

তিনি দাবি করেন, সৌদি আরব ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিরোধী নয়। তবে তারা চান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর যাতে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে দেশটির সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর চুক্তি হয়েছিল, সেখানে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের ভূমিকা কী হবে- সে বিষয়টি নির্দিষ্ট করা হয়নি।

তিনি আরো বলেন, ইরানের প্রতিটি বিষয়, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সেইসঙ্গে অতীতের মতো মধ্যপ্রাচ্যে ইরান যাতে তৎপরতা চালাতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্যদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি যদি পুনরুজ্জীবিত করতেই হয়, সেক্ষেত্রে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশের সঙ্গে পরামর্শ করেই তা করতে হবে।

The post ইরানের পরমাণু কর্মসূচিতে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment