Tuesday, December 22, 2020

নাগরনো-কারাবাখ যুদ্ধে নিহত আজারবাইজানির সংখ্যা বেড়ে ২৮০২

ফাতেহ ডেস্ক:

সম্প্রতি শেষ হওয়া নাগরনো-কারাবাখ যুদ্ধে নিহত আজারবাইজানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০২। যুদ্ধের সময় হারিয়ে যাওয়া আজারবাইজানি সৈন্যদের মাঝে কয়েকজনের লাশ উদ্ধার ও শনাক্তের পর নিহতের সংখ্যা নতুন করে বাড়ার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।

এরআগে প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার সাথে সংঘর্ষে মোট ২ হাজার ৭৮৩ আজারবাইজানির নিহত হওয়ার কথা ঘোষণা করেছিলো। কর্তৃপক্ষ এখনো নিহত ৬০জন সৈন্যকে শনাক্তের চেষ্টা করছে। অপরদিকে, নিখোঁজ আছেন প্রায় ৪০জনের মতো সৈন্য।

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৯৯১ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার স্বাধীনের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজন বিরাজ করছে। যার শুরুটা হয়েছিল আজারবাইজান ভূখণ্ডের ভেতর প্রবেশ করে আর্মেনিয়া সেনা কর্তৃক নাগরনো-কারাবাখ দখলের মধ্য দিয়ে। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত নাগরনো-কারাবাখ ও এর কাছের আরো সাতটি অঞ্চল ১৯৯৪ সালে আর্মেনিয়া দখল করে নিলে এই উত্তেজনা নতুনদিকে মোড় নেয়।

সম্প্রতি ২৭ সেপ্টেম্বর, নাগরনো-কারাবাখকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে নতুন করে যুদ্ধ শুরু হয়। ছয় সপ্তাহের যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় উভয়দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সাম্প্রতিক নাগরনো-কারাবাখ যুদ্ধে বাকু আর্মেনিয়ার দখলে থাকা বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এবং তিনশ’র বেশি গ্রাম ও বসতি মুক্ত করে। এ যুদ্ধের আগে প্রায় তিন দশকের মতো আজারবাইজানের ২০ শতাংশ ভূখণ্ড আর্মেনিয়ার দখলে ছিলো। সূত্র: ইয়েনি সাফাক

The post নাগরনো-কারাবাখ যুদ্ধে নিহত আজারবাইজানির সংখ্যা বেড়ে ২৮০২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%96-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment