ফাতেহ ডেস্ক:
আগামী জানুয়ারির প্রথম দিকেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান দেশে আসবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বলেন, ‘আমরা আশা করি, আগামী মাসের (জানুয়ারির) প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাবো। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। তিন কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি।’
বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) টিকা দেবে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে। সেটা আসতে হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা টিকা পাবো।’
The post জানুয়ারির শুরুতেই টিকার প্রথম চালান আসবে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment