ফাতেহ ডেস্ক:
ইজরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠেছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, আমাদের অবস্থান একই রয়েছে। ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বাংলাদেশের কোনো আগ্রহ নেই।
এর আগে, গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসি বাংলাকে বলেছিলেন, তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে রয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইজরাইলের সম্পর্কবিহীন পথচলা অব্যাহত থাকবে।
The post ইজরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%97/
No comments:
Post a Comment