Thursday, February 4, 2021

হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি আসামের জনগণ বরদাশত করবে না: কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক:

আসামের বিজেপি নেতা ও প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিরোধীদল কংগ্রেস বলেছে, হিমন্তবিশ্ব শর্মার হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি আসামের জনগণ বরদাশত করবে না।

বুধবার আসামের কংগ্রেস নেতা ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আকবরপুরের পানেরঘরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, ‘হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদের যে রাজনীতি করছেন মন্ত্রী, তাঁর সেই সভ্যতাকে রাজ্যের মানুষ মানেন না। এদেশ নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাওলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদের দেশ। স্বাধীনতার যুদ্ধে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সমান ভূমিকা ছিল। সেই ইতিহাস ভুলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির যে সংস্কৃতি হিমন্তবিশ্ব শর্মা আনতে চাচ্ছেন সেটা রাজ্যবাসী ঠিক বুঝতে পেরেছেন।’

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ‘যেভাবে মন্ত্রী হিমন্ত বক্তব্য শুরু করার সময়ে বলেন, ধুতি-লুঙ্গির ভোট চাই না, এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বুঝিয়ে দেবেন যে সংখ্যালঘু ভোট কতটুকু জরুরি।’

তাঁর দাবি, ‘প্রত্যেক ভোট কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট কংগ্রেস পাবে। জেলার প্রত্যেক বিধানসভা আসনে ৪০/৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন কংগ্রেস প্রার্থীরা। একইসঙ্গে রাজ্যেও কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটের সরকার হবে।’

সম্প্রতি, আসামের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেন, বিজেপি হিন্দু-মুসলিমের রাজনীতি করে অসমকে ধ্বংস করে দিচ্ছে।

The post হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি আসামের জনগণ বরদাশত করবে না: কংগ্রেস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment