Wednesday, February 3, 2021

আগামীকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

ফাতেহ ডেস্ক:

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম পরিচিতি সভা। এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নব নির্বাচিত আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী এবং সভা পরিচালনা করবেন হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম জিহাদি।

সভায় যোগ দিচ্ছেন হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী-সহ ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যগণ। অনেকে ইতিমধ্যে ঢাকায় পৌছে গেছেন, বাকীরা রাতের মধ্যে ঢাকায় পৌছে যাবেন।

আগামীকালের পরিচিতি সভায় আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত। গঠিত হতে পারে নানা উপকমিটি। নেওয়া হতে পারে নানা সাংগঠনিক সিদ্ধান্ত। যোগ হতে পারে আরো বেশ কয়েকজন নেতা। সারাদেশে কমিটি করার জন্য সময় বেধে দেওয়া হতে পারে। সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ এই মিটিংএর দিকে থাকিয়ে আছে সচেতন মহল।

The post আগামীকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment