ফাতেহ ডেস্ক:
কুমিল্লার নাঙ্গলকোটে শামীমা আক্তার নামক অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুশির সংবাদে আবেগাপ্লুত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলা সদরের বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন।
জানা যায়, ১৯৮৫ সালে শামীমা আক্তার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা করেন। মধ্যখানে আইনী জটিলতায় তিনি সরকারি বেতন-ভাতা বঞ্চিত হন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মামলার রায় তার পক্ষে আসলেও সরকারি বেতনভাতা বন্ধ থাকে। ২০১৬ সালে তিনি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট জনতা ব্যাংকে এমপিও সিটে তার নাম ও বকেয়া বেতন ১০ লাখ ১৪ হাজার ১২০ টাকা যুক্ত হওয়ার সংবাদ পেয়ে তিনি খুশিতে আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন। ওই শিক্ষিকার স্বজনরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
The post কুমিল্লায় খুশির সংবাদে কাঁদতে কাঁদতে শিক্ষিকার মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%95/
No comments:
Post a Comment