Wednesday, February 3, 2021

হাসপাতাল ছেড়ে মাদরাসায় আল্লামা বাবুনগরী

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজ বুধবার (৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় চট্রগ্রাম সি.এস.সি.আর হাসপাতাল থেকে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন তিনি। বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন।

জানা গেছে, আল্লামা বাবুনগরীকে ডাক্তারগন বিশ্রাম, প্রোগ্রাম, টেনশন ইত্যাদি পরিমিত করে করার পরামর্শ দিয়েছেন। এদিকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারগণ নিয়মিত খাওয়া-দাওয়া ও ঘুমানোর কথা বলেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা সকাল ৯টায় ঢাকা খিলগাও মাখজানুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরিচিতি সভায় সভাপতিত্ব করবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এতে কেন্দ্রীয় সকল দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আহবান জানিয়েছেন।

The post হাসপাতাল ছেড়ে মাদরাসায় আল্লামা বাবুনগরী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9b%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86/

No comments:

Post a Comment