Friday, February 5, 2021

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুন: চরমোনাইর পীর

ফাতেহ ডেস্ক:

আল জাজিরায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা শিঁউরে ওঠার মতো এবং সেখানে যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে, তা রীতিমতো আতংক জাগানিয়া বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিজয় ও স্বাধীনতার ৫০ বছর; দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়ন ও নীতি নৈতিকতায় সমৃদ্ধ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, হয় আল জাজিরার বক্তব্য মিথ্যা প্রমাণ করুন, না হয় পদত্যাগ করুন। প্রতিবেদনের সব দাবীর যথার্থতা নিয়ে প্রশ্ন থাকলেও এর অনেক সমীকরণের বাস্তবতা আছে। বিশেষত বিগত দুই দুইটা জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট সমীকরণের বাস্তবতা দেশের মানুষ নিজ চোখেই দেখেছে।

তিনি আরও বলেন, নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকারগুলো হরহামেশাই নানা অপকৌশলে নাগরিকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে। যা স্পষ্ট স্বাধীনতার ধারনার সাথে সাংঘর্ষিক। আল-জাজিরায় প্রকাশিত রিপোর্টের ফলে সরকারের হুশ নেই। এধরণের একটি রিপোর্টে জাতি হিসেবে আমরা লজ্জিত ও অপমানিত। দেশের মান মর্যাদা বলতে কিছুই বাকি নেই। বিশ্বে আমাদের চরমভাবে হেয় করা হয়েছে।

The post আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুন: চরমোনাইর পীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5/

No comments:

Post a Comment