Thursday, April 1, 2021

আলেম রাজনীতিবিদদের ওপর ক্ষুব্ধ আইজিপি

ফাতেহ ডেস্ক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ বলছেন, রুহানি হুজুর এবং পলিটিক্যাল হুজুরদের চিহ্নিত করতে হবে। প্রত্যেকটি ঘটনাতেই পলিটিক্যাল হুজুরদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয়ের কোনো কারণ নেই। রাষ্ট্র, আইন ও জনগণ আপনাদের পাশে আছে। আপনারা মামলা করুন, অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার নামে আমাদের আলেম সমাজ এখন দুই ভাগে বিভক্ত। এক রুহানি হুজুর, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। অপরটি রাজনৈতিক। আমাদের এদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক আলেম কারা কারা তাদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।

The post আলেম রাজনীতিবিদদের ওপর ক্ষুব্ধ আইজিপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95/

No comments:

Post a Comment