আন্তর্জাতিক ডেস্ক:
নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গা মুসলিম গোষ্ঠীর কাছে ইসলামের পবিত্রতম গ্রন্থ কুরআনুল কারীমের অনুবাদ নেই। প্রথমবারের মতো, রোহিঙ্গা মুসলিমরা তিলাওয়াতের পাশাপাশি তাদের নিজস্ব ভাষায় কুরআনুল কারীমের অনুবাদ শুনতে পাবেন। আগামী কয়েক দিনের মধ্যেই ইসলামের পবিত্রতম গ্রন্থ কুরআনুল কারীমের অডিও এবং ভিডিও অনুবাদ অনলাইনে প্রকাশিত হবে।
প্রকল্পটির পিছনে আয়োজকরা টিআরটি ওয়ার্ল্ডকে জানান, সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ এর ইংরেজী সংস্করণের উপর ভিত্তি করে হওয়া অনুবাদটির প্রথম কিছু অংশ আসন্ন রমজানে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।
কুরআনুল কারীম অনুবাদ প্রচারের অংশীদার রোহিঙ্গা কর্মী ও উদ্যোক্তা মুহম্মদ নূর টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, “রোহিঙ্গা ভাষায় পড়তে ও লেখার অনুমতি নেই আমাদের। তারা আমাদের সর্বোচ্চ শাস্তি দেয়, যা জেলে দেওয়া বা মেরে ফেলা পর্যন্ত হতে পারে।”
তিনি জানান, কুরআনুল কারীমের রোহিঙ্গা অনুবাদে অতীত প্রচেষ্টা অসম্পূর্ণ ছিল এবং বেশিরভাগ পাঠ্য আকারে ছিল যেখানে উর্দু, আরবী বা লাতিন বর্ণমালা ব্যবহার করা হয়েছিল।
এদিকে, অনুবাদটির স্পনসররা শরণার্থী শিবিরে খ্রিস্টান মিশনারীদের কার্যক্রম সম্পর্কে বিশেষত উদ্বিগ্ন। প্রচারমূলক দাতব্য সংস্থা ইতিমধ্যে রোহিঙ্গা মুসলিমদের খ্রিস্টান বানানোর লক্ষ্যে রোহিঙ্গা ভাষায় বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছে।
যদিও জাতিসংঘ রোহিঙ্গাদের মতো দুর্বল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করার চেষ্টা করা সাহায্যকারী দলগুলিকে নিষিদ্ধ করেছে। তারপরেও মুসলিমদের খ্রিষ্ট্রান বানানোর তাদের হীন অপচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
The post রোহিঙ্গা ভাষায় রোহিঙ্গাদের জন্য কুরআনের অনুবাদ আসছে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6/
No comments:
Post a Comment