Thursday, April 1, 2021

সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালের ঘটনায় আরও দুই মামলা

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের হরতালে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপি ও যুবদলের অজ্ঞাত ২০০ নেতাকর্মীকে আসামি করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এর আগে ৬ মামলায় বিএনপি ও জামায়াতের ৩ হাজার ৩৩৬ জনকে আসামি করা হয়। তবে ৮টি মামলার কোনোটিতেই নাম নেই হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মীর।

সোহেল আহমেদ ও হুমায়ুন আজাদ খান নামে দুজন ব্যক্তি আজ (বৃহস্পতিবার) অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মশিউর রহমান।

গত ২৮ মার্চ সারাদেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে।

The post সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালের ঘটনায় আরও দুই মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0/

No comments:

Post a Comment