ফাতেহ ডেস্ক:
রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোণা থেকে আটক করেছে র্যাব। আজ বুধবার ভোরে নেত্রকোণা থেকে আটক করে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়। এখানে তাকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গেল ২৫ মার্চ মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে আবার ছেড়ে দেওয়া হয়।
The post ময়মনসিংহে র্যাব কার্যালয়ে আছেন রফিকুল ইসলাম মাদানী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/
No comments:
Post a Comment