কোনো লকডাউন আমাদের দাবায়া রাখতে পারবে না
খান আনসুর
অনুবাদ : মুহিম মাহফুজ
কিছুই নতুন নয়
না এই মহামারি
না এই লকডাউন লকডাউন খেলা
এসব বিস্তর পুরোনো
আমাদের সয়ে গেছে
আমরা তো সাক্ষী হয়েছি
প্রাত্যহিক মহামারি আর
জবরদস্তি লকডাউনের
সামাজিক দূরত্বও নতুন কিছু নয়
কাশ্মির দখলের মহামারি
বহু আগে থেকেই
আমাদের সমস্ত যোগাযোগের দরোজা
বাইরে থেকে বন্ধ করে রেখেছে
বিগত সাত দশক ধরে
আমাদের সকল প্রতিরোধ আর
সম্ভাব্য স্বাধীনতার প্রতীক্ষা
বেধড়ক ধর্ষিত হচ্ছে
তবু আমাদের কলিজা ভরা দুর্দম রক্ত
যুদ্ধে আমাদের ক্লান্তি নেই
আমাদের স্বাধীনতা
আমাদের জীবনের মতো সত্য
একদিন সকল লকডাউন নিস্তেজ হয়ে যাবে
পরাজিত হবে সমস্ত দখলদার মহামারি
আমাদের প্রতিরোধ আর স্বাধীনতার সংবিধানেই
শাসিত হবে কাশ্মিরের জল-স্থল আর অন্তরীক্ষ।
গুলিবদ্ধি অন্ধের জন্য এলিজি
খান আনসুর
অনুবাদ : মুহিম মাহফুজ
উলঙ্গ থাকি না; প্রতিদিনই পোষাক পড়ি
কিন্তু তার রং কেমন, জানি না
যেমন জানি না
বরের পোষাকে কেমন দেখাবে আমার ভাই
দেখা-দেখি বন্ধ করে দিয়েছে আমার চোখ
আমি এখন এক ধূসর জগতের জীব
আজাদির গান গেয়ে মস্ত অরপাধ করেছিলাম
এই তার প্রাপ্য প্রতিদান
ভেবেছিলাম, আমি একাই শুধু চোখ হারিয়েছি
কিন্তু না, একই লাইনে এসে দাঁড়িয়েছে অসংখ্য কমরেড
আমাদের এই উপহার দিতে পেরে দখলদারেরা নিশ্চয় সন্তুষ্ট
এখন আমি কাউকে দেখি না
না তাদের সন্তুষ্ট পাশবিক মুখ
না আমার বন্ধুদের হতাশাহীন হাসি
এই বদ্ধভূমিতেই কাটিয়েছি সমস্ত শৈশব
এ এক অদ্ভূত অচেনা স্বদেশ আমার
সে সব সময় বড়ো মনে পড়ে
যখন ডায়েরি পাতায় গ্রন্থিত হতো প্রতিটি দিন
আজ সেই চোখ নিভে গেছে
চোখ আমার, দল বদলে হয়ে গেছে দখলদারের মতো বিশ্বাসঘাতক
সেসব স্বপ্ন আর আজাদির গান
আজ বিবর্ণ হয়ে গেছে
তবু একদিন অন্ধকারের বুকে আজাদির অঅলো জ্বলবে
ভাঙা গাছের গুঁড়ি ফেটে জন্ম নেবে সতেজ কিশলয়।
কবি পরিচয়
খান অনসুর। ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের কবি। পেশাগত জীবনে একজন স্বয়ংসম্পন্ন গবেষক। খণ্ডকালীন মেয়াদে গবেষণাকর্মে নিয়োজিত ছিলেন কাশ্মির ইউনিভার্সিটিতে। তিনি বর্তমানে কর্মরত আছেন জম্মু কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটিতে। প্রধানত ইংরেজি ও কাশ্মিরি ভাষায় লেখেন। তার সম্পাদিত কবিতার বই “Our Blood Has Got No Value”
The post কাশ্মিরের কবিতা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e2%80%8c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment