রাকিবুল হাসান:
আন্দরকিল্লা শাহী মসজিদের পাশেই বইবাজার। হরেক রকম বই, হরেক রকম পাঠক। তারমধ্যে একটি দোকানে বেশ ভিড়; নতুন বইয়ের ঘ্রাণে ম ম করছে চারপাশ। দরজায় বাতাসের আলতো ছোঁয়ায় উড়ছে নানান রঙের বেলুন। যে-ই আসে, একবার ফিরে তাকায়। ক্যামেরায় ক্লিক করে ছবি তুলেন ফেরদাউস মিকদাদ। অভ্যর্থনা জানান সিয়ান পাবলিকশনের এমডি আবু তাসমিয়া আহমদ রফিক। সজ্জন মানুষটির হাসি দেখলেই বুঝা যায়, আজ নতুন কিছু ঘটতে যাচ্ছে।
চট্টগ্রামে বাংলাদেশের প্রখ্যাত ইসলামি প্রকাশনা সংস্থা সিয়ান পাবলিকশনের নতুন আউটলেট উদ্বোদনের দিন ছিলো আজ। দোয়ার মাধ্যমে সকালে আউটলেটের উদ্বোধন শুরু হলেও মূল আয়োজন শুরু হয় আসরের পর। কুরআন তেলাওয়াতের পর উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন সিয়ানের এমডি আবু তাসমিয়া আহমদ রফিক। ইসলামি প্রকাশনা নিয়ে তিনি তার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, ‘২০১৩ সালে সিয়ানের পথচলা শুরু হয়। আমাদের স্বপ্ন ছিলো—ইসলামি প্রকাশনাকে স্টান্ডার্ড মানে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালা সেই স্বপ্নের প্রথম ধাপ পূর্ণ করেছেন। ঢাকার পর চট্টগ্রামে নতুন আউটলেট খোলা হলো। আপনারা সবাই সঙ্গে থাকবেন।’
তিনি ছাড়াও এই আয়োজনে বক্তব্য রাখেন উস্তায আবদুল্লাহ শিহাব, অধ্যাপক মুহাম্মদ মুজ্জাম্মিল হক, মুফতি আবুল হাসানাত কাসিম, মুফতি আরিফ খান সাদ, প্রিন্স মুহাম্মদ সজল, মুহাম্মদ ইফাত মান্নান, মুফতি আশরাফুল হক, মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।
বক্তব্য পর্ব শেষ হলে শুরু হয় নতুন আউটলেট উপলক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। বইয়ের নাম: ‘লিডারশিপ লেসনস: ফ্রম দ্য লাইফ অব রাসূলুল্লাহ সা.।’ শাহী মসজিদ প্রাঙ্গনে হাতে হাতে তুলে দেয়া হয় সাদা মলাটের দারুণ একটি বই। সূর্য তখন অস্ত যাচ্ছে। মাগরিব নামার সাক্ষী হতে শুরু করে মসজিদের বিশাল সুউচ্চ দুটি মিনার।
The post আন্দরকিল্লায় এক বিকেল: সিয়ানের আউটলেট উদ্বোধন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%bf/
No comments:
Post a Comment