Saturday, December 4, 2021

সুদানে ২০২৩ সালে নির্বাচনের পর রাজনীতি ছাড়বে সেনাবাহিনী : বুরহান

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, দেশটিতে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর সামরিক বাহিনী রাজনীতি থেকে সরে আসবে।

শনিবার বিবিধ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দেয়া সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার যখন নির্বাচিত হবে, আমি মনে করি না সেনাবাহিনী, সামরিক বাহিনী বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী রাজনীতিতে অংশগ্রহণ করবে। এতে আমরা একমত হয়েছি এবং এটিই স্বাভাবিক পরিস্থিতি।’

এর আগে গত অক্টোবিরে সুদানের সামরিক-বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে ক্ষমতাচ্যুত করে নির্বাহী ক্ষমতা সম্পূর্ণ নিজের হাতে নেন সুদানের সামরিক প্রধান। তবে দেশটির জনতার বিক্ষোভের জেরে ২১ নভেম্বর পুনরায় আবদুল্লাহ হামদুকের নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনে চুক্তি করেন জেনারেল আল-বুরহান। অন্তর্বর্তীকালীন এই মন্ত্রিসভা ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচন পর্যন্ত সুদানের নির্বাহী ক্ষমতার দায়িত্বে থাকবে।

এদিকে পূর্ণ বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবিতে সুদানে এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে এই পর্যন্ত অন্তত ৪৪ ব্যক্তি নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

The post সুদানে ২০২৩ সালে নির্বাচনের পর রাজনীতি ছাড়বে সেনাবাহিনী : বুরহান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/

No comments:

Post a Comment