ফাতেহ ডেস্ক:
কক্সবাজারে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ভাসানচরের রোহিঙ্গারা। প্রথমবারের মতো স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ানোর এই সুযোগ পেলেন তারা। কক্সবাজার থেকে এক বছর আগে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হয়েছিল।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিনিধি এবং ভাসানচরের ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভাসানচর থেকে ৬৫ জনের একটি দল স্বজনদের সঙ্গে দেখা করতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে গেছে।
ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের কাছে বেশ কয়েকজন রোহিঙ্গা আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে সরকারের অনুমতি সাপেক্ষে ভাসানচরে বসবাসকারী ৬৫ জন রোহিঙ্গার একটি দল কক্সবাজারে রেখে আসা স্বজনদের সঙ্গে দেখা করতে গেছেন। যদি এই দলটি ঠিকভাবে ফিরে আসে তাহলে এই প্রক্রিয়া চলমান থাকবে। তারা সেখানে আট দিন থাকবেন। এরপর ভাসানচরে ফিরবেন।
মঙ্গলবার সকালে নৌবাহিনীর একটি জাহাজ এসব রোহিঙ্গাকে ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে যায়। সেখান থেকে দুটি বাসে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
The post আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভাসানচরের রোহিঙ্গারা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/
No comments:
Post a Comment