আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি আজ সোমবার সনাতন ধর্ম গ্রহণ করেছেন। আজ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবির মন্দিরে আনুষ্ঠানিকভাবে তিনি ধর্মান্তরিত হন। তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছেন। মাসখানেক আগে তিনি ইসলাম ধর্মকে কটূক্তি করে ‘মুহাম্মদ’ নামে একটি বই লিখে বিতর্কের জন্ম দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশনা দেবি মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহনন্দ সরস্বতী। এ সময় তিনি ধর্মান্তরিত ওয়াসিম রিজভির নতুন নাম দেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী।
কপালে চন্দনের তিলক দেওয়া নতুন নামে পরিচিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে পাশে বসিয়ে দশনা দেবি মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহনন্দ সরস্বতী সকলকে উদ্দেশ করে বলেন, তাঁকে যেন কেউ তাঁর পুরনো নামে না ডাকে।
ত্যাগী বলেন, আমার নতুন নামে অভ্যস্ত হতে মানুষের একটু সময় লাগবে। কিন্তু একটা সময় সবাই আমাকে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামেই ডাকবে।
তিনি বলেন, আমি ইসলাম ত্যাগ করেছি এ কারণে নয় যে, আমাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এই ধর্মের ভেতর কিছু অসঙ্গতি লক্ষ করি এবং এই ‘দুর্নীতি’গুলোর বিরুদ্ধে আমার মতামত ব্যক্ত করতে চাই। ইসলামের চিন্তাবিদরা স্বরূপচিন্তা না করে আমার ওপর হামলে পড়ে। আর এ কারণেই আমার সনাতন ধর্ম গ্রহণ।
তিনি আরো ববলেন, আমি এখন থেকে হিন্দুত্ববাদকে শক্তিশালীকরণের ফিছে অবদান রাখার জোরদার চেষ্টা করে যাব। সেই সঙ্গে নরসিংহনন্দ মহোদয়ের সঙ্গে ইসলামী জিহাদিদের ঠেকাতে কাজ করব।
সূত্র : টাইমস অব ইন্ডয়া
The post হিন্দু ধর্ম গ্রহণ করলেন ভারতের শিয়া নেতা ওয়াসিম রিজভি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad/
No comments:
Post a Comment