Monday, December 6, 2021

ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের ঘোষণা আ.লীগ প্রার্থীর!

ফাতেহ ডেস্ক:

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই প্রকাশ্যে কেন্দ্র দখলের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল রোববার ইউনিয়নের পূর্ব বারাহিপুর গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ওই হুমকি দেন।

গতকাল রাতের ওই উঠান বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ভোট দাবি করতেছি। আপনারা আগামী ২৬ তারিখে ইনশা আল্লাহ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেন্দ্র অতে লই যাইব, হেতে লই যাইব, এগুলা সম্পূর্ণ খামাখা কথা বইলতেছে কিছু লোকে। কারণ, কেন্দ্র দখল কইরলে আমরা করব। জোর করে ভোট নিতে হইলে আমরা নিব। কারণ, আমরা সরকারের প্রতিনিধি।’

ওই বক্তব্যের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ওই প্রার্থীর বক্তব্যের ভিডিও এরই মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর সদর উপজেলার ৯টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে ইউপিগুলোতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কাল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

The post ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের ঘোষণা আ.লীগ প্রার্থীর! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a6/

No comments:

Post a Comment