Wednesday, December 9, 2020

বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন মেয়র তাপস

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পরিচালিত হচ্ছি সেই কাতারে আপনারাও আসবেন। আর না হলে যে স্লোগান একসময় দিয়েছিলেন ‘বাংলা হবে আফগান’ সেই আফগানিস্তানে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে।’

বুধবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তাপস এ বক্তব্য দেন।মানববন্ধনটির আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্যে করে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বাবুনগরী আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ৫ মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলেই বাংলাদেশ দখল হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। কোনও অপশক্তি দখল করতে পারবে না।’

সমাবেশে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, মোখলেসুর রহমান বাদল, ড. বশির আহমেদ, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, নাহিদ সুলতানা যুথী, আজহারুল্লা ভূইয়া, সানজিদা খানম, শাহ মঞ্জুরুল হক, কে এম মাসুদ রুমি, একেএম আমিন উদ্দিন মানিক, মোজম্মেল হক রানা, খন্দকার রেজা ই রাকিব, শামীম সরদার, ইমরানুল কবির, মশিউর রহমান, শেখ ওবায়দুর রহমান, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ আইনজীবীরা।

The post বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন মেয়র তাপস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment