ফাতেহ ডেস্ক:
ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের শীর্ষ আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম এ তথ্য জানান।
হেফাজত সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করবেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক তিনজন আলেমের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবে হেফাজতের নেতারা।
The post ভাস্কর্য ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4/
No comments:
Post a Comment