ফাতেহ ডেস্ক:
আর্মেনিয়ান বাহিনী দ্বারা দখলকৃত লাচিন অঞ্চলে দীর্ঘ ২৮ বছর পর প্রবেশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে তারা জানায়, আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, রাশিয়ান ফেডারেশন এবং আর্মেনিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী দ্বারা স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে, আজারবাইজান সেনাবাহিনীর সদস্যরা ১ ডিসেম্বর লাচিন অঞ্চলে প্রবেশ করেছে।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশ দুটির মধ্যে ১৯৯১ সাল থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ওই সময় আর্মেনিয়ান সামরিক বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানীয় নাগর্নো-কারাবাখসহ সংলগ্ন আরো কিছু অঞ্চল দখল করেছিল।
গত ২৭ সেপ্টেম্বর অঞ্চলটি নিয়ে তাদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরমুহূর্তেই চুক্তি লঙ্ঘন করে তারা। এরপর ৪৪ দিনের সংঘাতের পর উভয় দেশ স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়।
এই সময়ের মধ্যে আর্মেনিয়ান বাহিনী দ্বারা দখলকৃত বেশ কয়েকটি শহর ও অন্তত ৩০০টি জনবসতি এবং গ্রাম মুক্ত করেছে আজারবাইজানীয় বাহিনী। নতুন চুক্তি অনুযায়ী, উদ্ধারকৃত এলাকাগুলো আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে।
The post ২৮ বছর পর লাচিনে আজারবাইজানীয় সেনাবাহিনী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c/
No comments:
Post a Comment