ফাতেহ ডেস্ক:
জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার সীমান্তরেখায় পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলিতে এক বিএসএফ অফিসার নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সেখানে বিএসএফের বিবৃতির বরাত দিয়ে বলা হয়, কোনো কারণ ছাড়াই এদিন নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনারা। তাদের ছোঁড়া গুলির আঘাতে বিএসএফের একজন সাব ইন্সপেক্টর নিহত হয়েছেন।
মৃত্যুর আগে তিনি সাহসের পরিচয় দিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সীমান্তের ওপার থেকে ছোঁড়া গুলির জবাব দিয়েছেন তিনি। পাশাপাশি সাহসিকতার পরিচয় দিয়ে কয়েকজন সহকর্মীরও প্রাণ বাঁচিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে প্রায় সময়ই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে থাকে।
The post পাকিস্তানের গুলিতে বিএসএফ অফিসার নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f/
No comments:
Post a Comment