Thursday, December 17, 2020

আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে। আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাইনউদ্দিন হত্যার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছেন।

আল্লামা আহমদ শফী মারা যাওয়ার প্রায় তিন মাস পর এই মামলা দায়ের করা হলো। চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর মারা যান তিনি।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। পিবিআইকে এক মাসের মধ্যে এই মামলার তদন্ত করে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

অজ্ঞাতনামা ৩৬ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। এদের মধ্যে হেফাজতে ইসলামের বর্তমান যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কয়েক জনের সুনির্দিষ্ট নাম দেয়া হয়েছে।

চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে অসুস্থ অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

The post আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8/

No comments:

Post a Comment